শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জাহান্নামের মতো দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার

ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলার পর পালটা প্রতিক্রিয়ায় এবার ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফার একটি তেল শোধনাগারে আগুন লেগে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি কেন্দ্রটি।

বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকালে উত্তর ও মধ্য ইসরায়েল এবং জেরুজালেম অঞ্চলে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। এর কিছু সময় পরই হাইফার ওই তেল শোধনাগারে আগুন লাগার খবর আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

এর আগে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময়ও হাইফার এই স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অন্যদিকে, সাম্প্রতিক উত্তেজনার শুরুতে ইসরায়েল ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র-এর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলোর একটি এই প্রকল্পের একটি অংশ কাতার-এর নিয়ন্ত্রণে রয়েছে।

এর জবাবে ইরান পাল্টা হামলা চালিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত-এর জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করে বলে জানা গেছে। একই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্স-এর কিছু অংশে আগুন লাগে, যা বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেন্দ্র হিসেবে পরিচিত।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা