বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

জামালপুরের ইসলামপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার ২৯ মার্চ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়।

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫
ছবিঃ সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার ২৯ মার্চ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়।

আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন রানা (৩৩), তার বড় ভাই সবুজ (৪০), আব্দুল হালিমের স্ত্রী দুলোনা বেগম (৩২), সোনাহার ফকিরের স্ত্রী মর্জিনা বেগম (৪০), মিনাল মিয়ার ছেলে হৃদয় (১৫), ডাক্তার খার ছেলে বিপুল (৩৫), সিবার উদ্দিন খার ছেলে আব্দুল করিম (৬০), নুরুল খার ছেলে কামাল (২৫), ছাইদুর (৩৫), ফরিদ (৩০), মুসা মিয়ার ছেলে সুলাইমান (৩৫), ঠান্ডা খার ছেলে আলমাছ (৫০), বচন আলীর স্ত্রী রিনা বেগম (২৫), রফিকুল ফকিরের স্ত্রী ময়না বেগম (৩০) এবং ইদ্রিস আলীর ছেলে রুবেল (২৫)। আহতদের দ্রুত উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাছিমারচর নামাপাড়ার বাসিন্দা ডাক্তার খার সঙ্গে প্রতিবেশী আব্দুল গণি বাসকর মেলেটারির দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা চলছিল। এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এই মারামারিতে ডাক্তার খার পক্ষের ১০ জন এবং আব্দুল গণি বাসকর মেলেটারির পক্ষের ৫ জন আহত হন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের জানান, সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী জানান, মারামারির খবরটি পুলিশ পেয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।