শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ

রাজধানীর জামায়াত কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুইপক্ষই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও বাংলাদেশ ও ইইউ উভয় দেশের স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে মজবুত করার দিকেও গুরুত্বারোপ করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, নির্বাচনের সময় তারা ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবে যা পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

বৈঠকে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপীয় প্রতিনিধিত্বকারী মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

উভয় পক্ষ নির্বাচনের স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণ এবং ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেছেন।