বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের ‘শোয়াইয়া দিবেন’: তাঁতী দল নেতা

রাজশাহীর বাগমারায় জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতা জামায়াতের নেতা–কর্মীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের ‘শোয়াইয়া দিবেন’: তাঁতী দল নেতা

রাজশাহীর বাগমারায় জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতা জামায়াতের নেতা–কর্মীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

অভিযুক্ত নেতার নাম নওশাদ মোল্লাহ (৩০)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের বাসিন্দা এবং তাঁতী দলের উপজেলা শাখার নেতা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নওশাদ মোল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নরদাশের বাসিন্দা ও বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন, “তার বক্তব্য শুনেছি। রাজনীতিতে বক্তব্য অবশ্যই সহনশীল হওয়া উচিত।” তিনি জানান, নওশাদ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিএনপিতে যোগ দেন।

জামায়াতের সহসভাপতি আবদুল মান্নান অভিযোগ করেন, সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নরদাশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাটমাধনগরে ধানের শীষের প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমানের নির্বাচনী ক্যাম্পে এক প্রচারণা সভায় নওশাদ মোল্লাহ বক্তব্য দেন। এই সময় তিনি জামায়াতের স্থানীয় কয়েকজন নেতাকে ইঙ্গিত করে বলেন,

“নয় নম্বর ওয়ার্ডে উচ্ছৃঙ্খল কিছু জামাত আছে কিন্তু, হাতোত গনা তিনেত থেইক্যা চারটে, তাদের আচরণ কিন্তু উচ্ছৃঙ্খল। এ রকম উচ্ছৃঙ্খল জামাত যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে হাটমাধনগর গ্রাম পার হতে পারবে না, আপনারা যেভাবে পারেন শায়েস্তা করবেন। ভোটের আচরণ না মানলে তাদের শোয়াইয়া দিবেন।”

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৩১ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জামায়াতের নেতা, কর্মী এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবদুল মান্নান বলেন, “এটি সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি হিসেবে বিবেচিত।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানিয়েছেন, “পরবর্তী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।”

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান এবং জামায়াতের আবদুল বারী সরদার অন্তর্ভুক্ত।