সম্প্রতি যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের ঘটনা প্রবাহ, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে থাকা নেতা এবং রাজনৈতিক দলগুলো সম্পর্কে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে জামায়াতে ইসলাম সম্পর্কে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর উথ্বান শহুরে মধ্যবিত্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) প্রকাশিত দ্য ইকোনমিস্টের ওই প্রতিবেদনে জামায়াতে ইসলামী সম্পর্কে বলা হয়, ‘সব বাংলাদেশির জন্য সংযতভাবে শাসন করবে’ বলে দাবি করলেও, তাদের অগ্রগতি শহুরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। দলটি নির্বাচনে একজনও নারী প্রার্থী দেয়নি। এছাড়া, এটাও স্পষ্ট নয় যে, তারা দেশ পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞ কিনা। দলটি আগে কখনও সংসদে ১৮টির বেশি আসন পায়নি।
ওই প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)- এর চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কেও বিভিন্ন মন্তব্য করা হয়। বিশেষভাবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান ৬০ বছর বয়সী মি. রহমান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার।’