শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা

একাধিক মামলায় গ্রেপ্তার থাকা সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আংশিকভাবে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে প্রত্যেকের একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করায় তাদের আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

জ্যোতির্ময় বড়ুয়া জানান, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় দায়ের হওয়া একাধিক মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে ছয়টি এবং ফারজানা রুপার বিরুদ্ধে সাতটি মামলা দেখানো হয়েছিল। এর মধ্যে হাইকোর্ট শাকিল আহমেদকে পাঁচটি মামলায় এবং ফারজানা রুপাকে ছয়টি মামলায় জামিন দিয়েছেন। বাকি একটি করে মামলায় রুল জারি করা হয়েছে, যেখানে তারা উভয়ই আসামি।

আইনজীবীরা জানিয়েছেন, যেহেতু সব মামলায় জামিন মেলেনি, তাই এই মুহূর্তে সাংবাদিক দম্পতির মুক্তি সম্ভব হচ্ছে না।