শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের অকুতোভয় সন্তানদের প্রতি এই সম্মান প্রদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে অন্যান্য আইন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন। এর আগে গত বুধবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নিয়োগের পরদিন ভোরেই তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।