মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

ঝালকাঠিতে ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা ও কারাদণ্ড

ঝালকাঠি-২ আসনের একটি ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার অভিযোগে এক ভোটারকে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বিপ্লব দাস (৫৩), যিনি পৌরসভার কালীবাড়ি এলাকার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালীন তিনি গোপন কক্ষে ব্যালটে সিল দেওয়ার পর মোবাইল ফোনে তার ছবি তুলতে চেষ্টা করলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। এরপর উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা করেন।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, “গোপন কক্ষে ব্যালটের ছবি তোলা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি মেনে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।