জাতীয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নতুন নারী এমপিদের শ্রদ্ধা
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিনই দলীয় ঐতিহ্য অনুসরণ করে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে যান বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিরা, যেখানে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে, রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ নেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান।