বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জিয়ানগরে অবৈধ তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) জিয়ানগরের চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।

জিয়ানগরে অবৈধ তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) জিয়ানগরের চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকার কে বি আই, এন বি আই ও আলামিন ব্রিকস নামক তিনটি ইটভাটা কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে ক্ষতিকারক জ্বালানি কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রত্যেকটি প্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ পুলিশের একটি বিশেষ দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মোট ছয়টি ইটভাটায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে তিনটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ বিষয়ে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ রোধে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। আইন অমান্যকারীদের প্রতি কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।