শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জলাবদ্ধতায় আজ খোলেনি নিউ মার্কেটের কোনো দোকান

রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় রোববার সারাদিন বন্ধ ছিল ঢাকার অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র নিউ মার্কেট। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মার্কেটের বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ দোকান মালিক সমিতির হেলাল উদ্দিন জানান, রাতভর বৃষ্টিতে পুরো নিউ মার্কেট এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সকাল থেকে একটি দোকানও খোলা সম্ভব হয়নি।

তিনি বলেন, শনিবার রাত থেকে টানা বর্ষণে পুরো নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে এবং বাজারে কোনো ক্রেতার উপস্থিতিও নেই।

হেলাল উদ্দিন আরও বলেন, জলাবদ্ধ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সাময়িকভাবে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

তিনি জানান, পরিস্থিতির উন্নতি হলে আগামীকাল সোমবার নিউ মার্কেট খুলে দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।