শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় জোটের পরিণতি কী হবে—তা নির্বাচনের পরই বোঝা যাবে। তবে নির্বাচন পর্যন্ত জোট বহাল থাকায় ‘আধিপত্যবাদবিরোধী শক্তি’ হিসেবে সবাই একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় জোটের পরিণতি কী হবে—তা নির্বাচনের পরই বোঝা যাবে। তবে নির্বাচন পর্যন্ত জোট বহাল থাকায় ‘আধিপত্যবাদবিরোধী শক্তি’ হিসেবে সবাই একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি দাবি করেন, এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নাহিদ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’

১১ দলীয় জোটকে ঘিরে মানুষের সাড়া ‘অভূতপূর্ব’ বলেও উল্লেখ করেন তিনি। নাহিদ বলেন, ‘কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।’

প্রচারণার সময় তিনি ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা ও গ্যাস সংকট সমাধানের আশ্বাসও দেন।