শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জর্ডানে এক সপ্তাহে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

গত এক সপ্তাহে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান—এমন তথ্য জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। রাজধানী আম্মানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

জর্ডানে এক সপ্তাহে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান
মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন প্রতিবেশী দেশগুলোর ওপরও হামলা চালায় ইরান

গত এক সপ্তাহে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান—এমন তথ্য জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। রাজধানী আম্মানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

জর্ডানের সশস্ত্র বাহিনীর মতে, হামলাগুলোর মধ্যে ৬০টি ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল।

বাহিনী আরও জানায়, জর্ডানের বিমান বাহিনী সফলভাবে ১০৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে ধ্বংস করতে পেরেছে।

অন্যদিকে, জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও ১১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দিতে সক্ষম হয়েছে বলে জানানো হয়।

এসব ঘটনার ফলে মোট ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে জর্ডানের সশস্ত্র বাহিনীর দাবি, আহতদের বেশিরভাগই ‘সামান্য আঘাত’ পেয়েছেন।

সূত্র: বিবিসি