সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

কাওরানবাজারে মোসাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর কাওরানবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে বড় অগ্রগতির দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মূল শুটারসহ তিনজনকে আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন গুলিবর্ষণকারী জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। আটক তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাওরানবাজারের তেজতুরী বাজারের স্টার হোটেলসংলগ্ন একটি গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫)।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।