বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
সকল বিভাগ

পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনার খবর পায় পুলিশ।

পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনার খবর পায় পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পুলিশ গেছে।”

মিল্লাত ক্যাম্পসংলগ্ন ওই সড়কে বিভিন্ন পরিবহনের বাস দাঁড় করিয়ে রাখা হয়। আগুন দেওয়া বাসটিও সেখানে রাখা ছিল।