মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

মিরপুরে বসুমতি পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সনি সিনেমা হলের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

মিরপুরে বসুমতি পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সনি সিনেমা হলের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মিরপুরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি। আগুনের ঘটনাটি নাশকতা কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহ আলী থানার এক উপপরিদর্শক (এসআই) বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।