শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

কার গায়েহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি?

গ্রামীণ আবহে গায়েহলুদের সাজে হলুদ শাড়ি পরে নাচ-গানে মাততে দেখা যায় ঢালিউড অভিনেত্রী পূজা চেরিকে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় কৌতূহল। ভিডিওতে পূজার গায়েহলুদের সাজ এবং উপস্থিত অভিনেতা আফরান নিশো—সব মিলিয়ে বিষয়টি ঘিরে শুরু হয় নানা আলোচনা।

কার গায়েহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি?
ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত

গ্রামীণ আবহে গায়েহলুদের সাজে হলুদ শাড়ি পরে নাচ-গানে মাততে দেখা যায় ঢালিউড অভিনেত্রী পূজা চেরিকে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় কৌতূহল। ভিডিওতে পূজার গায়েহলুদের সাজ এবং উপস্থিত অভিনেতা আফরান নিশো—সব মিলিয়ে বিষয়টি ঘিরে শুরু হয় নানা আলোচনা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি কোনো বাস্তব বিয়ের অনুষ্ঠান নয়। ভিডিওটি নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’–এর একটি শুটিং দৃশ্য। ওই ছবিতেই প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন আফরান নিশো ও পূজা চেরি।

অ্যাকশন ও রোমাঞ্চনির্ভর এই সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি প্রায় এক দশক পর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।

গণমাধ্যম সূত্রে জানা যায়, পাবনায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে সেটে থাকা কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিংস্থলে সাধারণ মানুষের উপস্থিতি বেশি থাকায় সুযোগ পেয়ে দৃশ্যটি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর পরই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।

এর আগে এই সিনেমার শুটিংয়ের জন্য পুরো টিম কাজাখস্তানেও অবস্থান করেছিল। ভিন্ন ভিন্ন লোকেশন ও শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতির কারণে ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে।