শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য নেতা হিসেবে দেখছেন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যদিকে, ২২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন—এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে একটি সাম্প্রতিক জরিপে।

কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য নেতা হিসেবে দেখছেন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যদিকে, ২২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন—এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে একটি সাম্প্রতিক জরিপে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড–৩’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার।

তিনি জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ, নির্বাচনী পরিবেশ এবং রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে জনমত জানতে এই জরিপ পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে আগের রাউন্ডে অংশ নেওয়া উত্তরদাতাদের মতামতের পরিবর্তন বিশ্লেষণ করাও ছিল এই গবেষণার অন্যতম উদ্দেশ্য। সময় ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে জনমতও বদলাতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জরিপে অংশ নেওয়া মোট উত্তরদাতার ৯৩ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আগ্রহী। এটি ভোটারদের মধ্যে উচ্চ মাত্রার অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

পূর্ববর্তী রাউন্ডে যারা ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাদের মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবারও একই সিদ্ধান্তে অনড় রয়েছেন। অন্যদিকে, আগে যারা ভোট দেবেন না বলেছিলেন, তাদের ৭৮ দশমিক ৫ শতাংশ এবার ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। আর যারা আগে কোনো মতামত দেননি, তাদের ৮৯ দশমিক ৭ শতাংশ এবার ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

জরিপে আরও দেখা গেছে, জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলকভাবে কিছুটা কম হলেও সামগ্রিকভাবে ভোটার অংশগ্রহণের হার এখনো বেশ উঁচু রয়েছে। এটি আসন্ন নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।