শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় উল্লেখ করেন, “কেউ কেউ বসন্তকালে এসে কুহু কুহু ডাক শুরু করে।”

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় উল্লেখ করেন, “কেউ কেউ বসন্তকালে এসে কুহু কুহু ডাক শুরু করে।”

তিনি দেশের প্রধান চারটি নদীকে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে বলেন, “এই নদীর কি কোনো মা-বাবা ছিল না? তাহলে আমাদের নদী মারা গেল কেন? তারা প্রতি পাঁচ বছরে একবার আসে, বাকি সাড়ে চার বছর তাদের খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিলের মতো বসন্তকালে আসে এবং কুহু কুহু ডাক শুরু করে।”

শফিকুর রহমান আরও বলেন, “মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, উত্তরবঙ্গের চেহারা পাঁচ বছরের মধ্যে বদলে যাবে, ইনশাল্লাহ। এই এলাকার মাটি উর্বর। এই এলাকা পিছিয়ে থাকার কোনো প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র ও বঞ্চনার কারণে এটি পেছনে রাখা হয়েছে।”

তিনি ১০ দলের নির্বাচনী জোটকে সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, “১০ দলের জোটকে ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু নদীর জীবনই নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ইনশাল্লাহ।”

শুধু পঞ্চগড়েই নয়, দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, “যে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, আমরা সেটি ফিরিয়ে আনব। আগামীতে আর কেউ চুরি করতে পারবে না। আমরা শহীদ পরিবার, ২৪-এর জুলাই যোদ্ধা ও ৭১-এর বীরদের প্রতি ঋণী। দেশের সেবা করার সুযোগ পেলে আমরা তাদের সম্মান রক্ষা করব, ইনশাল্লাহ।”

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামের আমির ইকবাল হুসাইন। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, ১০ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমসহ ১০ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তব্যশেষে শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।