লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনা শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হয়েছেন কট্টর ডানপন্থি শিবিরের নেতা অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন পাওয়া এই রাজনীতিবিদ অত্যন্ত সামান্য ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। নির্বাচনী ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, তিনি কাস্ট হওয়া মোট ভোটের ৪৯ দশমিক ৬৬ শতাংশ নিজের ঝুলিতে পুরেছেন।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে মাঠে থাকা বামপন্থি আদর্শের সিনেটর ইভান সেপেদা পেয়েছেন ৪৮ দশমিক ৭০ শতাংশ ভোট। চূড়ান্ত হিসাব অনুযায়ী, বামপন্থি এই প্রার্থী বিজয়ী প্রার্থীর চেয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন, যার ফলে কলম্বিয়ার শাসনভার এখন ডানপন্থি শিবিরের হাতে যাচ্ছে।