শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ১১ দলের আন্দোলন সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই চলবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না।” তিনি জানান, সংসদ ও রাজপথে সমানভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”