শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিমুল হাই রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল এবং হিসাবরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মো. তাজুল ইসলাম।

ঘোষিত বাজেট অনুযায়ী, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। রাজস্ব খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ১১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা।

ব্যয়ের ক্ষেত্রে উন্নয়নমূলক খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯২ কোটি ৪৩ লাখ টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, এবার পৌর এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। পৌরবাসীর ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং পৌরসভার সার্বিক পরিচালনায় সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।