বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাগজোত এলাকায় এই ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাগজোত এলাকায় এই ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিকেলে দুইজন অজ্ঞাত দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে থাকা জ্বালানি কাঠে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জাহিদ হাসান জানান, বেড়ার ফাঁক দিয়ে তিনি দুর্বৃত্তদের পা দেখতে পেলেও তাদের মুখ শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বলেন, জাহিদ হাসান তাদের ইউনিয়ন সেক্রেটারি। বিষয়টি তারা অবগত হয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।