বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১২৬৮

লেবাননে ২ মার্চ থেকে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১,২৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১২৬৮
মঙ্গলবার সকালে লেবাননের রাজধানী বৈরুতে ফের হামলা চালায় ইসরায়েল

লেবাননে ২ মার্চ থেকে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১,২৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে জানানো হয়েছে, একই সময়ে আহত হয়েছেন মোট ৩,৭৫০ জন।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে বৈরুত ও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলার লক্ষ্য ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে যে তাদের স্থলবাহিনী লেবাননে প্রবেশের পর এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।