শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল

লেবাননের সীমান্ত এলাকায় কৌশলগত সুবিধা অর্জন এবং স্থলভাগে অগ্রগতি অর্জনের জন্য ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল
লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে (Reuters)

লেবাননের সীমান্ত এলাকায় কৌশলগত সুবিধা অর্জন এবং স্থলভাগে অগ্রগতি অর্জনের জন্য ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ তথ্য জানা গেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া এক বিবৃতির মাধ্যমে।

মি. কাটজ বলেন, “আমি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের ওপর গুলিবর্ষণ রোধ করতে এবং লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল ও অগ্রসর হওয়ার জন্য আইডিএফকে অনুমোদন দিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “আইডিএফ লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। এই সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের আক্রমণের জন্য উচ্চমূল্য দিতে বাধ্য হচ্ছে এবং ভবিষ্যতেও দিতে থাকবে।”

কাটজ বলেন, ইসরায়েল সীমান্তবর্তী জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। “আমরা গ্যালিলির সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং আমরা তা পূরণ করব।”

সূত্র: বিবিসি