বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লক্ষ্মীপুরে ৩ রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

লক্ষ্মীপুরে ৩ রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রেস্টুরেন্টগুলোর নোংরা রান্নাঘর, ফুটপাত দখল করে খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের সঠিক রসিদ দেখাতে না পারায় এই জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শ্রমিক হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নিরাপদ খাদ্য আইনের আওতায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার, আবিদ আহসান খান আকাশসহ বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থ রক্ষায় এবং খাদ্যের মান নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও আনসারের সহযোগিতায় এই নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে।