সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

মাঘের শুরুতে শীতের দাপট কম কেন, কী বলছে আবহাওয়া দপ্তর

পৌষের শীত মোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়'—বাংলা সাহিত্যের এই প্রচলিত প্রবাদটি এবার প্রকৃতির আচরণের কাছে কিছুটা ম্লান হতে শুরু করেছে। মাঘ মাসের শুরুতেই হাড়কাঁপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট কাটিয়ে প্রকৃতিতে বইছে পরিবর্তনের হাওয়া। কদিন আগেও দেশজুড়ে যে তীব্র শীতের দাপট ছিল, কয়েক দিনের ব্যবধানেই সেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, দেশের অধিকাংশ জেলাতেই এখন তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

মাঘের শুরুতে শীতের দাপট কম কেন, কী বলছে আবহাওয়া দপ্তর
ছবিঃ সংগৃহীত

পৌষের শীত মোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়'—বাংলা সাহিত্যের এই প্রচলিত প্রবাদটি এবার প্রকৃতির আচরণের কাছে কিছুটা ম্লান হতে শুরু করেছে। মাঘ মাসের শুরুতেই হাড়কাঁপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট কাটিয়ে প্রকৃতিতে বইছে পরিবর্তনের হাওয়া। কদিন আগেও দেশজুড়ে যে তীব্র শীতের দাপট ছিল, কয়েক দিনের ব্যবধানেই সেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, দেশের অধিকাংশ জেলাতেই এখন তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

সাধারণত বাংলাদেশে জানুয়ারি মাসেই শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়। তবে এ বছর জানুয়ারির শুরুতে শীতের যে দাপট দেখা গিয়েছিল, মাসের মাঝামাঝি সময়ে এসে তাতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাত ও দিনের তাপমাত্রার ব্যবধান এখন অনেক বেশি। পৌষের সেই হিমেল হাওয়া আর কুয়াশার চাদর ভেদ করে প্রকৃতিতে এখন রোদের উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে, যা শীত বিদায়ের আগাম বার্তা দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলের কিছু জেলায় এখনও মৃদু শৈত্যপ্রবাহ বইছে, তবে সামগ্রিকভাবে অধিকাংশ এলাকার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জনপদ তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর, পঞ্চগড় ও রংপুর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকলেও দেশের বাকি অংশে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে।

আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সাধারণত শীত বিদায় নিয়ে বসন্তের আগমন ঘটে। তবে এবার জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই সেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিনের বেলা কড়া রোদের কারণে মানুষের মাঝে শীতের অনুভূতি কমলেও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে, যার ফলে শীতের দাপট অনেকটাই স্তিমিত হয়ে আসবে।