মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বাড়ি ফেরার পথে ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে নিয়ে যান গোপালপুর গ্রামের সানি (২০), মো. স্বাধীন (২২), মো. রুবেল (২৫) ও মো. সুমন (২৫)। পরে তাঁকে সানির মালিকানাধীন একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ওই নারী কোনোমতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরদিন মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তিনি মহম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সানি ও মো. স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।