মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে ৩৯ জন বিদেশি নাগরিককে হেফাজতে নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের অধিবাসী রয়েছেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে ৩৯ জন বিদেশি নাগরিককে হেফাজতে নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের অধিবাসী রয়েছেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সেলাঙ্গর অভিবাসন দপ্তরের একটি বিশেষ দল বাতু কেভস অঞ্চলের একটি সান্ধ্যকালীন বাজার এবং সেলায়াং বারু এলাকার একটি আবাসিক ভবনে এই যৌথ চিরুনি অভিযান পরিচালনা করে।

অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের পাসপোর্টসহ বৈধ ভ্রমণ নথিপত্র পরীক্ষা, ভিসার শর্তাবলি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা তা যাচাই এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করতেই এই বিশেষ তৎপরতা চালানো হয়।

আটককৃত বিদেশিদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত ইমিগ্রেশন আইন ও বিধিমালা অনুযায়ী ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

দেশটিতে অবৈধভাবে বসবাসকারী এবং ইমিগ্রেশন আইন অমান্যকারীদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে আগামী দিনগুলোতেও এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত রাখা হবে।