শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মারা গেছেন আমজনতার তারেক রহমানের বাবা

আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন।

মারা গেছেন আমজনতার তারেক রহমানের বাবা
ছবিঃ সংগৃহীত

আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারেক রহমান। তিনি লেখেন, "আমার বাবা জনাব আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ইফতারের ঠিক আগ মুহূর্তে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।