শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে এক সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে এক সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে উল্লেখ করেছে, হামলা হয়েছে কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান, এবং ইরাকের হারিরে ঘাঁটিতে।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইএসএনএ বিবৃতিটি প্রকাশ করে জানায়, "বড় পরিসরের এই হামলায়" মধ্যপ্রাচ্যে স্থাপিত মার্কিন পঞ্চম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল" এবং এতে "মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো ধ্বংস হয়েছে।"

আইআরজিসি আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এটি তাদের "সবচেয়ে ভয়াবহ ও বিশাল অভিযান।"

এ পর্যন্ত হামলার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি