শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত ৭

মধ্য ইসরায়েলের একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত সাতজন ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

রাজধানী তেল আবিবের পূর্বদিকে অবস্থিত বনি ব্রাক ও রোশ হা’আয়িন শহরে হামলার ঘটনাগুলো ঘটে। হামলার পরপরই বিভিন্ন এলাকায় জরুরি সেবা কার্যক্রম শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্র এবং এর স্প্লিন্টারের আঘাতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও আগুন ধরে যায় এবং সড়কেরও ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।