শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব নিয়ে তুরস্ক ও বাংলাদেশি দূতের আলোচনা

কুয়েতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত তুবা নুর সোনমেজ সোমবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। স্থানীয় সময় ৬ এপ্রিল অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব নিয়ে তুরস্ক ও বাংলাদেশি দূতের আলোচনা
ছবিঃ সংগৃহীত

কুয়েতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত তুবা নুর সোনমেজ সোমবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। স্থানীয় সময় ৬ এপ্রিল অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রদূত সোনমেজ বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তুরস্কের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল উপসাগরীয় অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি। চলমান এই সংঘাত কীভাবে আঞ্চলিক স্থায়িত্বকে বিঘ্নিত করছে এবং বিশ্ব রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে, তা নিয়ে দুই দেশের রাষ্ট্রদূত বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষই বৈশ্বিক ও আঞ্চলিক সংঘাতের ফলে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যবদ্ধ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক ও বাংলাদেশ একে অপরের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এই সৌজন্য সাক্ষাৎটি দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।