সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

মেলার চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত একটি মেলায় চাঁদা আদায়ের বিরোধ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে কাঠালবাড়ীতে ওয়াজ মাহফিল উপলক্ষে বসা মেলায় হাতড়েকুড়ি গ্রামের ১০ থেকে ১৫ জন যুবক লাঠিসোঁটা হাতে উপস্থিত হয়ে দোকানদারদের কাছে চাঁদা দাবি করে। দোকানিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়। 

এ পরিস্থিতিতে কাঠালবাড়ী গ্রামের ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) গুরুতর অবস্থায় থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”