শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

মহাকাশ কর্মসূচিতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চীন। দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একসঙ্গে নতুন একগুচ্ছ কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি পরিবর্তিত (মডিফায়েড) লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের পর সেগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন উৎক্ষেপিত স্যাটেলাইটগুলো চীনের বাণিজ্যিক নিম্ন-কক্ষপথভিত্তিক (লো-অরবিট) বৃহৎ স্যাটেলাইট নেটওয়ার্ক স্পেসসেইল কনস্টেলেশন-এর অংশ হিসেবে যুক্ত হবে।

এদিকে, এই মিশনের মধ্য দিয়ে চীনের লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের মোট উৎক্ষেপণ সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫-এ, যা দেশটির মহাকাশ গবেষণার ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক।

সূত্র: আনাদোলু এজেন্সি