শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

মহারাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

ভারতের মহারাষ্ট্রে এক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। এই দুর্ঘটনা বুধবার সকালে ঘটে।

মহারাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে এক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। এই দুর্ঘটনা বুধবার সকালে ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ারের সঙ্গে আরও চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাইলট এবং অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি বুধবার সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় প্রায় ৯টার দিকে বরামতি বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত পাওয়ার বরামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন।