শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মিথ্যা তথ্যের অভিযোগে আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মিথ্যা তথ্যের অভিযোগে আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
ছবি: সংগৃহীত

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া এবং একই ব্যক্তির নাম দুবার তালিকাভুক্ত থাকার কারণে গত বছর ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছিল।

সম্প্রতি এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ১২ জনের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুরের বাতিলকৃতরা হলেন— তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

চাঁদপুরের বাতিলকৃতরা হলেন— মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন।