ভারতের পশ্চিমবঙ্গের সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বাসভবনে এক আকস্মিক অভিযান পরিচালনা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
একটি বহুল আলোচিত স্বাক্ষর জালিয়াতি মামলার অনুসন্ধানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তল্লাশি পরোয়ানা নিয়ে এই অভিযান চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবারের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, টানা তিন মেয়াদে পশ্চিমবঙ্গের শাসনভার পরিচালনা করা এই প্রভাবশালী নেত্রী বর্তমানে এক গভীর রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। সেই সংকটের মধ্যেই এবার স্বাক্ষর কেলেঙ্কারির তদন্তে সিআইডির একটি বিশেষ দল তার কলকতার বাসভবনে অবস্থান নিয়েছে।
৭১ বছর বয়সী প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব এমনিতেই নিজ দলের অভ্যন্তরে তৈরি হওয়া ধারাবাহিক ও প্রকাশ্য সাংগঠনিক কোন্দল সামাল দিতে হিমশিম খাচ্ছেন। তার ওপর আইনি প্রশাসনের এই সাঁড়াশি অভিযান তার রাজনৈতিক অবস্থানকে আরও বেশি চাপের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সিআইডি দলের এই তল্লাশি অভিযানের অগ্রগতি এবং এর ভেতরের আরও বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।