দলীয় নীতি ও আদর্শ লঙ্ঘনের অভিযোগে বিএনপি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে মুন্সী হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
মুন্সীর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয় এবং তুমুল সমালোচনার ঝড় তোলে।