ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্প্রতি নেতানিয়াহুর একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা ডালপালা মেলেছে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতা নিয়ে আলোচনা থামছে না।
কিন্তু বাস্তব ঘটনায় দেখা যায় ভিন্ন চিত্র। নেতানিয়াহুর বার্ষিক মেডিকেল রিপোর্ট প্রকাশের পর জানা যায়, শরীরে ক্যানসার সৃষ্টিকারী টিউমার পাওয়া গিয়েছিল, যা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি চমৎকার শারীরিক অবস্থায় আছেন বলে দাবি করেছেন।
এর আগে গত বছর নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়েছিল। তখন থেকেই তার দীর্ঘমেয়াদী সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছিল। সাম্প্রতিক সময়ে তার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিতি এবং জনসম্মুখে কম আসা এই সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং তার রুটিন কাজ চালিয়ে যাচ্ছেন।