নতুন নির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও প্রাতিষ্ঠানিক ও গতিশীল করে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার (৪ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন নারী সংসদ সদস্যরা দেশের স্বার্থ ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে, অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তারা জানান, নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং সামাজিক বৈষম্য দূরীকরণকে তারা তাদের কাজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে রাখবেন।