শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকাকালীন এই ঘটনা ঘটেছে। হামলার পর তিনি সমর্থকদের সঙ্গে শান্তিনগর মোড়ে অবস্থান করছেন।

ঘটনার প্রেক্ষিতে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট আজ দুপুর ২টায় ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন ডাকার সিদ্ধান্ত নিয়েছে।

এ নিয়ে বিস্তারিত তথ্য ও ঘটনার সত্যতা দ্রুতই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।