শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নেপালের জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

প্রতিবেশী দেশ নেপালে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও সাধারণ জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

নেপালের জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
ছবিঃ সংগৃহীত

প্রতিবেশী দেশ নেপালে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও সাধারণ জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নেপালি নাগরিকদের এই গণতান্ত্রিক সাফল্যকে স্বাগত জানান।

তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, গত ৫ মার্চ নেপালে যে সফল সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা দেশটির জনগণের অদম্য ইচ্ছা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী ভিত্তিরই বহিঃপ্রকাশ। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক চর্চা নেপালিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও স্থিতিস্থাপকতার প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের এই বন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের বর্তমান সরকার নেপালের নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, গত বছর দেশটিতে জেন-জি প্রজন্মের গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর গত বৃহস্পতিবার প্রথমবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নেপালের লাখো ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন। এখন দেশটির জনগণ একটি স্থিতিশীল ও নতুন সরকারের অপেক্ষায় প্রহর গুনছে।