শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ ভোটকেন্দ্রেই পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।

নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ ভোটকেন্দ্রেই পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।

নির্বাচনী ফলাফলের তথ্যানুযায়ী, জামায়াত আমির তার নিজের কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৫৬৫ ভোট। মাত্র ৫ ভোটের ব্যবধানে নিজ ভোটকেন্দ্রে এই পরাজয় ডা. শফিকুর রহমানের সমর্থকদের মধ্যে বিস্ময় তৈরি করেছে। উল্লেখ্য, এই নির্দিষ্ট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন।

এর আগে বৃহস্পতিবার সকালে ডা. শফিকুর রহমান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমের কাছে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশের নতুন সূচনার আশাবাদ ব্যক্ত করেছিলেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের প্রায় ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়। বর্তমানে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল গণনার কার্যক্রম চলছে।