শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নিজের উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে নিয়োগ দিতে চান জামায়াত আমির

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব দিয়েছেন। তিনি আশা করছেন, এই পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতিগুলো সরকারকে উপস্থাপন ও পর্যালোচনা করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা যাবে।

বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে ২২ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক মাহমুদুল হাসান তার উপদেষ্টা হিসেবে কূটনৈতিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন। রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার প্রফেশনাল নেটওয়ার্ক এবং অভিজ্ঞতা রয়েছে। এর মাধ্যমে তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়ন, পাশাপাশি এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ়ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

শফিকুর রহমান তার চিঠিতে এই পদায়ন প্রস্তাবকে ‘নতুন’ এবং ‘অভিনব’ হিসেবে উল্লেখ করেছেন। তার বক্তব্য, অধ্যাপক মাহমুদুল হাসানের পদায়নের মাধ্যমে জাতীয় সংসদে বিরোধী দলের পররাষ্ট্রনীতিগুলো সরকারে উপস্থাপন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় রক্ষা করা সম্ভব হবে।

চিঠিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লিখেছেন, “ভূরাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি একসঙ্গে পরিচালনার জন্য পদায়নটি সরকারের কাছে বিবেচনার জন্য সুপারিশ করছি।”