শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নির্বাচন বানচালের চেষ্টা চলছে, নিরাপদ থাকার আহ্বান: ইনকিলাব মঞ্চ

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, “লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।”

এর আগে সংগঠনটি আরও জানিয়েছে, “নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। নির্বাচন ১২ তারিখেই হবে।”

এদিকে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ তা বাধাগ্রস্ত করে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাওয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের এই ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনটির আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন।