বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানালো বাংলাদেশ

বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ১২ ফেব্রুয়ারির জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তবে এখন পর্যন্ত দিল্লি এই আমন্ত্রণে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে না।

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ১২ ফেব্রুয়ারির জুলাই  জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তবে এখন পর্যন্ত দিল্লি এই আমন্ত্রণে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে না।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ শুধু ভারতকেই নয়, আরও কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকেও আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ইতোমধ্যেই নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে রয়েছে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে জানানো হয়েছে, এই নির্বাচনে অংশ নেওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়া সহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দেশগুলোর মধ্যে অনেকেই এখনও তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।