শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নির্বাচনী এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) কঠোর পদক্ষেপ নিয়েছে। নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও কমিশনের অনুমোদিত ব্যক্তিরাই সেই এলাকায় অবস্থান করতে পারবেন। মোট নিষেধাজ্ঞার সময়কাল ৮১ ঘণ্টা।

আজ সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের এই নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, “নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত এবং নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ও সংশ্লিষ্ট এলাকার ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবে না।”

তবে ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সেদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।