শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি
আইজিপি বাহারুল আলম

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে খবরটি পৌঁছানোর পর আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। ৮ মাস বাকি থাকার পরও কেন এখনই সাধারণ পাসপোর্ট নিতে চাইছেন তা নিয়ে প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

সূত্র জানায়, বাহারুল আলম নিজেই ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়ে অনাপত্তি (এনওসি) চেয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, “আমি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল, আমার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে ইচ্ছুক। বর্ণিত কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্ট প্রাপ্তির জন্য অনাপত্তি সনদ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে চুক্তিভিত্তিক পুলিশ প্রধান হিসেবে পুনঃনিয়োগ দেয়। তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত। নির্বাচনের পরপরই তাঁকে দেশে ছাড়ার সম্ভাবনা রয়েছে এমন জল্পনা থাকলেও নির্বাচনের আগ পর্যন্ত সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনে চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত হয়।

পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি পূর্ববর্তী বিধিনিষেধের শিথিলকরণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে সরকারি কর্মকর্তারা সহজে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে পারেন। এ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের পূর্ববর্তী কূটনৈতিক পাসপোর্ট ব্যবস্থার কিছু শর্ত বর্তমান সরকারের জন্য শিথিল করা হয়েছে।

আইজিপি বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নে তিনি শুধু লিখেছেন, “কি প্রশ্ন উঠেছে।” তবে নির্বাচনের পর তার দেশ ত্যাগের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা রয়েছে।