বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অবসরে পাঠানো অন্য চার কর্মকর্তা হলেন—আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী।

তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

অন্যদিকে মো. মাসুদুর রহমান মিয়া ঢাকার পুলিশ সদর দপ্তরে (টিআরপদে) দায়িত্ব পালন করছিলেন। আর মো. তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।